leadT1ad

ইরানের অবস্থানে মেজাজ হারালেন ট্রাম্প, ‘হরমুজ খুলে দে’

তথ্যসূত্র:
তথ্যসূত্র:
মিডিল ইস্ট মনিটর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানকে গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটিকে ‘জাহান্নামের’ স্বাদ পেতে হবে এবং তাদের সকল অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

রোববার (৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ইরানের নীতিনির্ধারকদের ‘পাগল’ আখ্যা দিয়ে ট্রাম্প লেখেন, যদি হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত না করা হয়, তবে ইরানের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

Ad 300x250

ট্রাম্পের এই নতুন আলটিমেটামের বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্পের পোস্টের স্ক্রিনশট
ট্রাম্পের পোস্টের স্ক্রিনশট

এদিকে, ট্রাম্পের এই যুদ্ধংদেহী অবস্থানের মাঝেই নতুন কূটনৈতিক তৎপরতার খবর দিয়েছে ওমান। রোববার ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই নৌপথ খুলে দেওয়ার সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তবুও গত কয়েক দিনে ট্রাম্পের আচরণ আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

Ad 300x250Ad 300x250
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad