জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেমে আসে শোকের ছায়া। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শুয়ে থাকা এই বীর যোদ্ধাকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে সংসদ চত্বরে। জানাজায় অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রিয় সহযোদ্ধার কফিনে শেষবারের মতো হাত বুলিয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থরা। অশ্রুসিক্ত চোখে কাতারবদ্ধ হয়ে হাজারো মুসল্লি আদায় করেন জানাজার নামাজ।
স্ট্রিম ডেস্ক



জাতীয় সংসদ ভবনের সামনে ওসমান হাদির জানাজায় মানুষের ঢল

লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনে ওসমান হাদির শেষ বিদায়

জানাজায় উপস্থিত অশ্রুসিক্ত ডাকসুর জিএস ফরহাদ

শরিফ ওসমান হাদির জানাজার নামাজ পড়াচ্ছেন তাঁর বড়ভাই ড. আবু বকর সিদ্দিক

জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সহযোদ্ধার কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন রাজনৈতিক সতীর্থরা

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
৩ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১৮ দিন আগে
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
২৩ দিন আগে
বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
০৪ মার্চ ২০২৬