কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের লালন স্মরণোৎসব শেষ হয়েছে। প্রতিবছর এ সময় ভক্ত, বাউল ও সাধকদের মিলন ঘটে এই উৎসবে। তিনদিনব্যাপী এই লালন মেলা শুধু একটি স্মরণোৎসব নয়, এটি হয়ে ওঠে ভালোবাসা, মানবতা ও সাম্যের প্রতীক।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে লালনের আশ্রমে। কেউ সঙ্গে আনেন একতারা, কেউ বাউল গানের সুর, কেউবা নিঃশব্দ ধ্যানে ডুবে যান নিজের ভেতরের মানুষ খুঁজে পেতে। আখড়ার মাঠজুড়ে গানের তান, ঢোলের বাজনা, ধূপের গন্ধ আর মাটির গন্ধ মিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।
সৈয়দ মাহামুদুর রহমান



লালন গানের সুরে মগ্ন এক বাউল শিল্পী

এক বাউল সাধক লালনের গান পরিবেশন করছেন

ভোরে বাউল শিল্পীর পরিবেশনায় বিমুগ্ধ দর্শকরা

দীর্ঘদিন পর দেখা হয়ে আলিঙ্গনে মগ্ন দুই বাউল

লালন মেলায় নানা ধরনের অলংকারে পরিহিত এক বাউল অনুসারী

বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন এই লালন স্মরণোৎসবে

আখড়ায় বসে ভক্তরা একত্রে গান ও আড্ডা দিচ্ছেন

তাবিজ, মালা বিক্রি করছেন এক বৃদ্ধ বাউল ভক্ত

লালনের আখড়াবাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড়। সারা দেশ থেকে আগত ভক্তরা শ্রদ্ধা জানাতে আসেন

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
৩ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১৮ দিন আগে
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
২৩ দিন আগে
বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
০৪ মার্চ ২০২৬