ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। আজ দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। সেখানে উৎসুক জনতার ভিড় করে। সাড়ে পাঁচ ঘণ্টা পার হলেও নেভানো যায়নি কার্গো ভিলেজের আগুন। এর কারণে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফ্লাইট সিডিউল বাতিলের কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
আশরাফুল আলম



আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট

ওয়াসার গাড়ি পানি নিয়ে যাচ্ছে

আগুন নেভাতে সেনাবাহিনীর দমকল ইউনিট কাজ করছে

মানুষের ভিড় ঠেকাতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা

ফায়ার সার্ভিসের সরঞ্জাম নামানো হচ্ছে

উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় টার্মিনাল ফাঁকা

বাতিল করা ফ্লাইট সিডিউল দেখছেন যাত্রীরা

টার্মিনালের প্রবেশ গেটে অপেক্ষায় যাত্রীরা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বেলা আড়াইটার দিকে আগুন লাগে

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
৩ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১৮ দিন আগে
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
২৩ দিন আগে
বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
০৪ মার্চ ২০২৬