পুরান ঢাকার ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় বহুতলে ভবনে থাকা একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। স্থানীয়দের সঙ্গে নিয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।
আশরাফুল আলম


ভবনের সামনে ভিড় করেছে স্থানীয়রা
আগুন নেভানোর জন্য পানির সন্ধানে ছুটছেন স্থানীয় লোকজন
সরু গলি হওয়ায় ফায়ার সার্ভিস সদস্যরা সময়মত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি
আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে
কারখানায় লাগা আগুন পার্শ্ববর্তী বাড়িতেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর ওই বাড়ির এক বাসিন্দা কান্নায় ভেঙে পড়েন
মানুষের ভিড় ঠেকাতে তৎপরতা চালায় সেনাবাহিনীর সদস্যরা
আগুন লাগার পর হাজারো উৎসুক জনতা ভিড় জমায়
ঘটনাস্থলে সারিবদ্ধ ভাবে রাখা ফায়ার সার্ভিসের গাড়ি

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
৩ দিন আগে
রমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
১৮ দিন আগে
অমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
২৩ দিন আগে
বসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
০৪ মার্চ ২০২৬