কাজী নিশাত তাবাসসুম

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আনন্দ, মিলন আর ভাগাভাগির এই উৎসব যুগে যুগে নানা রূপে উদযাপিত হচ্ছে। আজকের দিনের ঈদ আয়োজনের পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক ধারাবাহিকতা।
সুলতানি আমল, মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল--সব সময়েই ঈদ ছিল আনন্দ, আচার ও সামাজিকতার অনন্য মিলনমেলা। ইতিহাস ঘাটলে দেখা যায়, সময় বদলালেও ঈদের আনন্দের মূল সুর একই রয়ে গেছে।
বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় সুলতানি আমলে। ১২০৪ খ্রিষ্টাব্দে বঙ্গদেশ মুসলিম শাসনের অধীনে এলেও নামাজ, রোজা ও ঈদ পালনের রীতি তারও আগে থেকে প্রচলিত ছিল। তবে উৎসবমুখরভাবে ঈদ উদযাপনের ধারা মূলত শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। ইতিহাসবিদদের ধারণা, সেই সময় থেকেই বাংলার বিভিন্ন অঞ্চলে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের রেওয়াজ গড়ে ওঠে।
ঈদের দিন ভোরে মানুষ নতুন পোশাক পরে ঈদগাহে নামাজ আদায় করতেন। সে সময় গ্রামবাংলার অধিকাংশ মুসলমানই ছিল কৃষিনির্ভর। তাই যার যার সামর্থ্য অনুযায়ী ঈদের আনন্দ উপভোগ করতেন। ঈদের দিনে ইবাদত-বন্দেগির পাশাপাশি থাকত খাওয়া-দাওয়া ও ছোটখাটো আনন্দ আয়োজন। বিশেষ করে দরিদ্র মানুষদের দান-খয়রাত করা হতো। জাকাত ও ফিতরা দেওয়ারও প্রচলন ছিল।
অনেক জায়গায় সুলতানের পক্ষ থেকে গরিবদের জন্য খাবার বিতরণ করা হতো। ঈদের দিন দরবারে বিশেষ আয়োজনও থাকত, যেখানে আলেম-ওলামা ও প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত থাকতেন।
এই উৎসবে শুধু মুসলমানরাই নয়, জানা যায় অনেক ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশ নিতেন। ফলে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে এক ধরনের সামাজিক মিলনমেলায় পরিণত হতো ঈদ। তবে সেই সময় সাধারণ মানুষের ঈদ আয়োজন ছিল বেশ সাদামাটা, তেমন ব্যয়বহুল বা জাঁকজমকপূর্ণ ছিল না।
মোগল আমলে ঈদ উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল জাঁকজমকপূর্ণ ঈদ মিছিল। রাজধানীতে ঈদের দিন রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে যেতেন। এই মিছিলেই প্রকাশ পেত মোগলদের ঐশ্বর্য ও আভিজাত্য। সৈন্য, দরবারি ও বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে উঠত রাজকীয় উৎসবের মতো।
ইতিহাসবিদদের মতে, মোগলদের আগমনের আগে পূর্ববঙ্গে ঈদ প্রধানত ধর্মীয় আচার হিসেবেই পালিত হতো, উৎসবের জাঁকজমক তেমন ছিল না। কিন্তু মোগলরা দূর রাজধানী আগ্রার ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন থাকতে চাননি। ফলে ১৬১০ সালে ঢাকাকে রাজধানী করার পর আগ্রার অনুকরণে এখানেও ঈদ উদযাপন ধীরে ধীরে আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে।
মোগল আমলে ঈদের আনন্দ শুধু একদিনে সীমাবদ্ধ থাকত না। প্রায় দু-তিন দিন ধরে চলত নানা আয়োজন। সংগীত ও নৃত্যের আসর বসত, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের নিয়ে এক ধরনের মিলনমেলার পরিবেশ তৈরি হতো। অনেকটা মেলার মতোই জমে উঠত সেই সময়ের ঈদ উৎসব।
এই সময়কার ঈদ উদযাপনের কিছু বর্ণনা পাওয়া যায় সুবেদার ইসলাম খাঁ চিশতির সেনাপতি মির্জা নাথানের লেখায়। তাঁর বিবরণে শহরে আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশের উল্লেখ পাওয়া যায়।
ঈদের চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়লে শুরু হতো আনন্দ আয়োজন। শিবিরে বেজে উঠত শাহী তূর্য বা রণশিঙ্গা, আর গোলন্দাজ বাহিনী একের পর এক আতশবাজি ছুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দিত। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলত এই আতশবাজির প্রদর্শনী। আর রাতের শেষভাগে বড় কামান দাগার মধ্য দিয়ে ঈদের আগমনের ঘোষণা দেওয়া হতো।
ব্রিটিশ শাসনামলে সমাজব্যবস্থায় নানা পরিবর্তন আসে। যার প্রভাব পড়ে ঈদ উদযাপনেও। যদিও ধর্মীয় আচারগুলো একই ছিল, তবে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে কিছু নতুনত্ব দেখা যায়।
এই সময় শহরাঞ্চলে ঈদের বাজার আরও বড় আকার ধারণ করে। নতুন কাপড়, আতর, জুতা ও মিষ্টির দোকানে ভিড় জমত। সংবাদপত্রে ঈদ উপলক্ষে বিশেষ লেখা প্রকাশের প্রচলনও শুরু হয়।
ব্রিটিশ আমলে শহুরে মধ্যবিত্ত সমাজে ঈদের দিন আত্মীয়-স্বজনের বাড়ি বেড়ানোর রীতি আরও জনপ্রিয় হয়ে ওঠে। ঈদের দিন মিষ্টান্ন ও সেমাই পরিবেশন ধীরে ধীরে এক ধরনের সামাজিক ঐতিহ্যে পরিণত হয়। গ্রামাঞ্চলেও ঈদ ছিল আনন্দের দিন। নামাজ শেষে গ্রামবাসীরা একসঙ্গে মিলিত হয়ে গল্পগুজব করত, শিশুদের জন্য থাকত খেলাধুলা ও মেলা।
আজ প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম ও শহুরে জীবনের প্রভাবে উৎসবের ধরন বদলেছে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সুলতানি আমলের সরলতা, মোগল আমলের জৌলুস, ব্রিটিশ আমলের সামাজিক রূপ এবং পুরান ঢাকার ঐতিহ্য সব মিলিয়েই তৈরি হয়েছে আমাদের আজকের ঈদ সংস্কৃতি।
ঈদ কেবল ধর্মীয় উৎসব নয়, এটা আমাদের সামাজিক ঐতিহ্যেরও অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই দিনটিকে আনন্দ, ভালোবাসা ও মিলনের মাধ্যমে উদযাপন করে আসছে। সময় বদলালেও ঈদের সেই চিরন্তন বার্তা একই—ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং আনন্দ ভাগাভাগি।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১২ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
২ দিন আগে