আজ ২৩ সেপ্টেম্বর চিলির কালজয়ী কবি পাবলো নেরুদার মৃত্যুদিন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মতে, নেরুদা হলেন বিশ শতকের শ্রেষ্ঠ কবি। তাঁর এই বিপুল জনপ্রিয়তার কারণ কি শুধুই তাঁর কাব্যপ্রতিভা, নাকি তাঁর বর্ণাঢ্য জীবন আর রহস্যময় মৃত্যুও? জনপ্রিয় এই কবির জীবন ও সাহিত্য নিয়ে লিখেছেন উম্মে ফারহানা।
উম্মে ফারহানা

লাতিন আমেরিকান সাহিত্যের কোর্সটি পড়ানোর সময় যাঁর লেখা দিয়ে আমি ক্লাস শুরু করি, তিনি হলেন পাবলো নেরুদা, যাঁকে প্রায়ই চিলির জাতীয় কবির উপাধি দেওয়া হয়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে ইংরেজি ভাষা ও সাহিত্যের স্নাতকোত্তর শ্রেণিতে ‘ভেইন্তে পোয়েমাস দে আমোর ই উনা কান্সিওন দেসেস্পারাদা’—যা ইংরেজি অনুবাদে ‘টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড আ সং অব ডেসপেয়ার’ নামে পরিচিত—সেই গ্রন্থটি পাঠ্য।
মাঝে একবার এসপানিওল শেখার ভূত মাথায় চেপেছিল বলে বাইলিঙ্গুইয়াল একটি বই সংগ্রহ করেছিলাম। এক পৃষ্ঠায় মূল স্প্যানিশ কবিতা আর পাশের পৃষ্ঠায় ইংরেজি তর্জমা—কবিতাগুলো এভাবে সংকলিত। মাঝে কিছু পাতায় আবার পাবলো পিকাসোর আঁকা কিছু ছবিও আছে।

কবির মাত্র উনিশ বছর বয়সে অবিশ্বাস্য খ্যাতি এনে দেওয়া এই কাব্যগ্রন্থটি সম্পর্কে আলাপ করবার সময় আমি সাধারণত বলি তাঁর ১৯৭১ সালে নোবেল পুরস্কার পাওয়ার তথ্য। বছরটি ভুলে যাওয়ার উপায় নেই। কারণ এটি আমাদের স্বাধীনতার বছর। আরও বলি শিরোনামহীন কবিতাগুলোর মধ্যে ষোল নম্বরটির কথাও—‘ইন মাই স্কাই অ্যাট টোয়াইলাইট ইউ আর লাইক আ ক্লাউড’—যেটি আসলে রবি ঠাকুরের ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ থেকে অনুপ্রাণিত। সে কথা বলতেও ভুলিনা। তবে প্রকৃতি আর নারীকে একইভাবে উপভোগ করার প্রবণতাটি যে নারীকে বিভিন্নভাবেই অবজেক্টিফাই করে তা টের পেতে মাস্টার্সের শিক্ষার্থীদের খুব বেশি বেগ পেতে হয়না। আমি না বললেও ছাত্রছাত্রীরা কবিতাগুলো পড়েই এই জায়গাটি ধরে ফেলেন।
পাবলো নেরুদা লাতিন আমেরিকার প্রথম কবি নন যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। তবে কোনো জরিপ ছাড়াই বলা যায় যে তিনি ওই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় কবি; সর্বাধিক পঠিত আর চর্চিত বললেও অত্যুক্তি হবে না। শুধু নিজের মহাদেশের মধ্যে নয়, বিশ্বের সব সমসাময়িক কবিদের তালিকায়ও তাঁর স্থান ওপরের দিকে।
লাতিন আমেরিকান সাহিত্যের আরেক মহারথি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মতে নেরুদা হলেন বিশ শতকের শ্রেষ্ঠ কবি। তাঁর এই বিপুল জনপ্রিয়তার কারণ কি শুধুই তাঁর কাব্যপ্রতিভা, নাকি তাঁর বর্ণাঢ্য জীবন আর রহস্যময় মৃত্যুও? চিলির আরেক উল্লেখযোগ্য লেখক পাত্রিসিও আলভারাদো বাররিয়া মনে করেন যে নেরুদার গুরুত্ব যতটা একটি বাণিজ্যিক ব্র্যান্ড হিসেবে আর তাঁর আলোচিত রাজনৈতিক অবস্থানের জন্য, ততটা তাঁর কবিত্বের জন্য নয়। তবে ইসাবেল আলেন্দে এই কথার সঙ্গে একমত নন, তিনি মনে করেন পাবলো নেরুদাকে ব্যক্তি হিসেবে অপছন্দ করলেও তাঁর কাজগুলোকে উড়িয়ে দেওয়ার উপায় নেই।
ব্যক্তি নেরুদা সম্পর্কে দুর্নাম অথবা যৌন হেনস্থার অভিযোগ তুলনামূলকভাবে সাম্প্রতিক ঘটনা। ২০১৮ সালে চিলির ব্যস্ততম বিমানবন্দরের নাম পাবলো নেরুদার নামে রাখার পরিকল্পনা করা হলে একদল তরুণ শিক্ষার্থী, যাঁদের মধ্যে অনেকেই নারীবাদী ও মানবাধিকারকর্মী—এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাঁদের মতে নেরুদা একজন স্বঘোষিত ধর্ষক, আত্মজীবনীতে তিনি নিজেই স্বীকার করেছেন শ্রীলংকায় কূটনীতিক হিসেবে কর্মরত থাকার সময় (১৯২৯ সালে) তিনি একজন গৃহকর্মী নারীকে বলাৎকার করেছিলেন।
নেরুদার আত্মজীবনী প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে। আর ধর্ষণ-সংক্রান্ত আলাপটি আসে বিশ্বব্যাপী হ্যাশট্যাগ মিটু আন্দোলন জনপ্রিয় হওয়ার পর। এর আগে মূলত আলোচিত হতো তাঁর রহস্যময় মৃত্যু, যা অনেকের মতেই আসলে ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।
১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর সান্তিয়াগোর যে ক্লিনিকে নেরুদা প্রোস্টেট ক্যান্সারের জন্য চিকিৎসাধীন ছিলেন সেখানকার ডাক্তাররা যদিও বলেছিল কবি মারা গেছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, পরবর্তী কালে ফরেনসিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে আসলে তাঁকে বিষপ্রয়োগ করা হয় হত্যার উদ্দেশ্যেই।
আজীবন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা সালভাদর আলেন্দের পক্ষে থাকার জন্য নেরুদাকে নির্বাসিতও হতে হয়েছিল। সামরিক ক্যু-এর ফলে আলেন্দের সরকার পতিত হওয়ারি ঠিক ১২ দিন পর বহুল আলোচিত এই কবি ও কূটনীতিকের মৃত্যু হয়।
আজ বহুল আলোচিত ও সমালোচিত এই কবির ৪২তম মৃত্যুবার্ষিকী। চিলির রাজনীতিতে স্বৈরাচারবিরোধী ভূমিকা রাখার জন্য সে দেশের জনগণ তাঁকে আজীবন মনে রাখবে। বিমানবন্দরের নাম তাঁর নামে রাখা না হলেও সাহিত্যে নোবেল জিতে চিলিকে বিশ্বসাহিত্যের দরবারে জনপ্রিয় করার জন্য তাঁর প্রতি চিলির জনগণ কৃতজ্ঞ থাকবে, নাকি একজন নারী-নিপীড়ক হিসেবে নতুন প্রজন্ম তাঁকে ঘৃণাভরে প্রত্যাখান করবে, তা জানার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েক দশক।
লেখক: কথাসাহিত্যিক। শিক্ষক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১৪ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
৩ দিন আগে