স্ট্রিম প্রতিবেদক

দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েক দিনও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ডিসেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অবকাঠামো তৈরির নকশা থেকে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে উপকরণের একাধিকবার ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
৭ ঘণ্টা আগে
গবেষণার তিন এলাকাতেই শিশুদের ক্যানসারের ঝুঁকি আন্তর্জাতিক নিরাপদ সীমার (প্রতি ১০ হাজারে ১ জনের কম) চেয়ে বেশি পাওয়া গেছে। তবে নরসিংদীতে ধানী জমিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ১২০০ গুণ বেশি সিসার অস্তিত্ব মিলেছে।
৮ দিন আগে
২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে বিশ্ব বন্যপ্রাণী দিবস ঘোষণা করে। বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরের বার্ষিকীর দিনটিতে এই দিবস পালন করা হয়।
০৩ মার্চ ২০২৬
সুন্দরবনের সীমান্ত ছাপিয়ে দুই বাংলার মানুষের জীবন, লড়াই ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ব্রিটিশ কাউন্সিলে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে ইউনিক ক্লাস্টার বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন করা হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২৬