বাসস

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।
বেলা ২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা চলবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ২৪ জন।
পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার ৯টি মূল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পবিত্র রমজানের ছুটির সময়ের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
৫ দিন আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৫ দিন আগে
দেশের বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ দিন আগে
ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ দিন আগে