স্ট্রিম প্রতিবেদক

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ প্রভাষক পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পদোন্নতির এ আদেশ জারি করে।
উপসচিব আ. কুদ্দুস স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড, টাকা ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে) সহকারী অধ্যাপক পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ/দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে পূর্ববর্তী পদের (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনাবলী অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
সম্প্রতি পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছিলেন। এর আগেও নানা সময়ে তাঁরা পদোন্নতির দাবি জানিয়েছেন।

পবিত্র রমজানের ছুটির সময়ের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
৫ দিন আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৫ দিন আগে
দেশের বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ দিন আগে
ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ দিন আগে