স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন খসড়া অনুযায়ী গভর্নর নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে। মেয়াদও চার বছর থেকে বেড়ে ছয় বছর হবে। খবর ইউএনবির।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদমর্যাদার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে ইউএনবি জানায়, ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে নিয়োগ ও মেয়াদে এই পরিবর্তন আনা হচ্ছে।
বর্তমান আইনে প্রধানমন্ত্রী চাইলে রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই গভর্নর নিয়োগ দিতে পারেন। তবে প্রস্তাবিত খসড়ায় বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি গভর্নর নিয়োগ দেবেন। এছাড়া নিয়োগে সংসদের সম্মতি নেওয়ার বিষয়টিও যুক্ত হচ্ছে।
গভর্নর ও ডেপুটি গভর্নরের শপথ প্রক্রিয়া এবং পদমর্যাদাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবং ব্যাংকের ক্ষমতা বাড়াতে আইন পরিবর্তন করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, অর্ডিন্যান্সের খসড়া প্রস্তুত হয়েছে। তবে কোন প্রস্তাব চূড়ান্ত হবে, তা অর্ডিন্যান্স জারির পর জানা যাবে।

ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ায় সোমবার সকালে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৪ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৯ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে