নির্বাচন ঘিরে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থ লেনদেনের অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা লেনদেন করা যাবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। এটি তফসিলিভুক্ত সবগুলো ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, একবারে সর্বোচ্চ এক হাজার এবং এভাবে ২৪ ঘণ্টায় পাঠানো যাবে সর্বোচ্চ ১০ বার। অর্থাৎ, দিনে ১০ হাজার টাকার বেশি পাঠানোর সুযোগ নেই। একই সময়ে বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেন সুবিধা বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। নির্বাচন উপলক্ষে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ, নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এমএফএস প্রতিষ্ঠানকে ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে।
পাশাপাশি সব ধরনের লেনদেন এমএফএস প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত ভোট হবে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১০ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে