স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।
সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।
তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২০ ঘণ্টা আগে