স্ট্রিম ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বরাদ্দ কমানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা খাতে। তবে বরাদ্দ বাড়ছে কারিগরি, মাদ্রাসা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে।
সোমবার (২ জুন) দুপুর তিনটা থেকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করা হচ্ছে। নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে আসন্ন বাজেট প্রায় সাত হাজার কোটি টাকা কম।
অর্থ মন্ত্রণালয়ের বাজেট সংক্রান্ত নথি অনুযায়ী, নতুন অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ পাবে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের বরাদ্দ ৩৮ হাজার ৮১৯ কোটি টাকার থেকে ৩ হাজার ৪১৬ কোটি টাকা কম। তবে চলতি বছরের সংশোধিত বাজেটে এ খাতের বরাদ্দ ছিল ৩৫ হাজার ১২৩ কোটি টাকা। সেই হিসাবে নতুন অর্থবছরের গণশিক্ষা খাতের প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের বাজেটের চেয়ে সামান্য বেশি।
অন্যদিকে, প্রস্তাবিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাদ্দ পাবে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বরাদ্দ ১১ হাজার ৯৮৩ কোটি টাকা থেকে ৬৯৫ কোটি টাকা বেশি।
অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র মতে, সাম্প্রতিক বছরগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় মাদ্রাসায় ভর্তি হার বেড়ে যাওয়ার কারণে এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১ জন। অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ লাখ ১৬ হাজার ১১১ জন।
মধ্যবর্তী এই বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতেও বরাদ্দ বাড়ছে। নতুন অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকা। যা চলতি বাজেটের বরাদ্দ ৪৪ হাজার ১০৮ কোটি টাকার থেকে ৩ হাজার ৪৫৬ কোটি টাকা বেশি।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১০ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে