স্ট্রিম প্রতিবেদক

দুই দফায় কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতে নতুন দাম ঘোষণা করে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে। এ ছাড়া ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে শনিবার সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ভরিতে কমেছিল ১৫ হাজার ৭৪৬ টাকা। তখন ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। তার আগে শুক্রবারও দাম কামনো হয়েছিল। সেসময় ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। গত দুদিনে ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমেছিল।
চলতি বছরে এ নিয়ে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় হলো। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে। কমেছে ৫ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৯৪০ টাকা। ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা। সনাতন পদ্ধতির দাম ৪ হাজার ৪৩২ টাকা। চলতি বছরে রুপার দাম সমন্বয় হয়েছে ১৪ বার। এর মধ্যে বেড়েছে ৯ বার। কমেছে ৫ বার।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে