স্ট্রিম ডেস্ক

২ জুন সোমবার অন্তর্বর্তী সরকার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করছে। এ বাজেটের উল্লেখযোগ্য দিক হলো, ‘জুলাই যোদ্ধাদের’ জন্য আয়করে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে ‘জুলাই যোদ্ধা’ তালিকা প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকার আহত ব্যক্তিদের জন্য এককালীন আর্থিক সহায়তা, মাসিক ভাতা, চিকিৎসা সুবিধা এবং পুনর্বাসনের সুযোগসহ আয়করে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। আহতদের সুবিধা ও পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের পরিচয়পত্র প্রদান এবং সরকারি সেবায় অগ্রাধিকার প্রদানের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
আহত ব্যক্তিদের সুবিধা ও শ্রেণিবিন্যাস তিন ভাগে করা হয়েছে। ‘ক’ শ্রেণিতে ৪৯৩ জন অতি গুরুতর আহত ব্যক্তি আছেন, যারা চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপন করতে অক্ষম। তাঁদের জন্য এককালীন মোট পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে দুই লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে তিন লাখ), মাসিক ২০ হাজার টাকা ভাতা, আজীবন চিকিৎসা সুবিধা, দেশি-বিদেশি হাসপাতালের চিকিৎসা ও কর্মসহায়ক প্রশিক্ষণ, পুনর্বাসন ও পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। ‘খ’ শ্রেণির ৯০৮ জন গুরুতর আহত ব্যক্তি আংশিক সহায়তার মাধ্যমে জীবন চালাতে সক্ষম। তাঁদের এককালীন তিন লাখ টাকা (২০২৪-২৫ সালে এক লাখ এবং ২০২৫-২৬ সালে দুই লাখ), মাসিক ১৫ হাজার টাকা ভাতা, প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ এবং সরকারি সেবায় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা রয়েছে। ‘গ’ শ্রেণিতে আহত ১০,৬৪৮ জন ব্যক্তির তালিকা এখনো গেজেট হয়নি। তবে তাঁদের এককালীন এক লাখ টাকা, মাসিক ১০ হাজার টাকা ভাতা এবং পুনর্বাসন ও পরিচয়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের ঘোষণায় বলা হয়েছে, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সাধারণ করদাতাদের জন্য এ সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ জুলাইযোদ্ধারা ১ লাখ ৫০ হাজার টাকা বেশি করমুক্ত সুবিধা পাবেন।
রাষ্ট্রের এক সংকটময় সময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে অংশ নিয়েছেন এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জীবনে কিছুটা আর্থিক স্বস্তি এনে দেওয়া এ করছাড়ের মূল উদ্দেশ্য।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত কেবল করছাড় নয়, বরং জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের প্রতি রাষ্ট্রের প্রতীকী সম্মান প্রদর্শন। যারা ওই ঐতিহাসিক ঘটনার সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন, তাঁদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের জন্য এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৯ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৯ ঘণ্টা আগে