স্ট্রিম প্রতিবেদক

অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিনিয়োগ ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়, আর সেই বিনিয়োগে দেশি-বিদেশি অংশীদারিত্ব অপরিহার্য।’
বুধবার (১৩ আগস্ট) বনানীর সেরাটন হোটেলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, ফলে বিনিয়োগকারীরা নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাংলাদেশ জনগণের প্রত্যাশা পূরণের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
টাকা ছাপিয়ে বা ঋণনির্ভর পথে না গিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে হবে। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি অর্থায়নের পরিবেশ তৈরি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনের আয়োজক ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড জানায়, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারের স্থিতিশীলতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি নীতি সহায়তা নিশ্চিত করা জরুরি। আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে ‘এমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট’ হিসেবে বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে অবস্থান করছে, যা সঠিক পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
প্রথমার্ধের সমাপনীতে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর চেয়ারপার্সন ফাহিমা চৌধুরী। সেশনটি পরিচালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৯ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে