স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৫ মার্চ) সকালে সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দর সমন্বয় করে তা সকাল সাড়ে ১০টা থেকে কার্যকরের কথা জানিয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণের কথা জানিয়ে বাজুস বলেছে, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণে ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। বর্তমানে এই স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৪৮১, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতিভরি বিক্রি হবে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকায়।
গত ১৯ মার্চ দেশের বাজারে সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন পৌনে ছয় ঘণ্টা ব্যবধানে দুবার স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ১৫ হাজার ৩৩৮ টাকা কমিয়েছিল।
বাজুসের তথ্যে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৪৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার বেড়েছে; কমেছে ২০ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ে ৬৪ বার বেড়েছিল এবং কমেছিল ২৯ বার।
স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের তথ্যে, বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতিভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ ও সনাতন পদ্ধতির রুপা প্রতিভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৫ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১০ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৭ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৭ ঘণ্টা আগে