স্ট্রিম প্রতিবেদক

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানিনির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এজন্য দেশীয় জ্বালানি উৎস এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুপারিশ করে সংস্থাটি।
জাতীয় বাজেট সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা’ শীর্ষক বিশ্লেষণী প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এমন পরামর্শ দিয়েছে।
সিপিডি বলছে, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, বাড়তে থাকা সরকারি ঋণ এবং বিপুল আমদানি ব্যয়ের চাপের মধ্যে রয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে জ্বালানি সরবরাহ ও অর্থনীতির ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটির মতে, নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এবারের বাজেটে জ্বালানি খাতের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ থাকা জরুরি। এতে ধীরে ধীরে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর দিকনির্দেশনা থাকতে হবে।
সিপিডি জানায়, বর্তমানে বাংলাদেশ এলএনজি ও অপরিশোধিত তেলের মতো আমদানি জ্বালানির ওপর অত্যন্ত নির্ভরশীল। এসব জ্বালানির বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে। তাই ওই অঞ্চলে সংঘাত বা পরিবহন ব্যাহত হলে জ্বালানির দাম বেড়ে দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে।
এই ঝুঁকি কমাতে জ্বালানি আমদানির উৎসে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছে সংস্থাটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে তেল আমদানির সুযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার কথা বলা হয়েছে।
দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করা এবং এলএনজি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো গেলে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে বিশেষ ভর্তুকি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে সিপিডি। সৌরবিদ্যুৎ স্থাপনে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি যন্ত্রাংশের ওপর শুল্ক ও ভ্যাট কমানোর সুপারিশও করা হয়েছে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২০ ঘণ্টা আগে