ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকের দাবি করেছে এমএস৪৭ জিরোএক্স নামে একটি হ্যাকার গ্রুপ।
স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকের দাবি করেছে এমএস৪৭ জিরোএক্স (MS 470X) নামে একটি হ্যাকার গ্রুপ। পাশাপাশি ব্যাংকটির ওয়েবসাইটেও আক্রমণ করার হুমকি দিয়েছে গ্রুপটি। এছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছে এমএস৪৭ জিরোএক্স।
আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি হ্যাক করে প্রোফাইল পিকচার ও কাভার ফটো বদলে দেওয়া হয়। অবশ্য, ইসলামী ব্যাংকের পেজটি আজ বেলা ১১টা ৪০মিনিটের পর থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এমএস ৪৭ জিরোএক্স নামের ফেসবুকে পেজে এক পোস্টে ইসলামী ব্যাংকের পেজ হ্যাকের দাবি করে বলা হয়, পরবর্তী লক্ষ্য কী? বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত?
এর আগে একই পেজ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি পোস্টে বলা হয়, ‘ইসলামী ব্যাংক লিমিটেড, আমরা আপনাদের কার্যকলাপের দিকে নজর রাখছি এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। খুব শিগগিরিই আপনাদের পেজ ও ওয়েবসাইটে আক্রমণ করব।’
ইসলামী ব্যাংকের হ্যাকড পেজটিতে একটি পোস্টে বলা হয়েছিল, বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরবর্তীতে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছে।
ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলাম ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেসবুক পেজটি উদ্ধার করার চেষ্টা চলছে। তবে তাদের ওয়েবসাইটটি এখনও সুরক্ষিত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর চাকরিবিধি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যাংকটির ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। তারা বেতন-ভাতা ঠিকই পাবেন, তবে কোনো দায়িত্বে বা কর্মস্থলে থাকবেন না।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৯ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে