স্ট্রিম প্রতিবেদক

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় মেলা ‘গালফফুড-২০২৬’-এ বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুবাইয়ে আয়োজিত এই মেলায় দেশীয় প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিপণন চলছে।
সোমবার (২৬ জানুয়ারি ) থেকে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে ৩১তম গালফফুড মেলা শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিশ্বের প্রায় ১৯০টি দেশের ৮ হাজার ৫০০-এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অর্থায়নে বাংলাদেশ থেকে ৩৪টি প্রতিষ্ঠানের ৭২ জন প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন। দুবাই এক্সিবিশন সেন্টারের সাউথ হল-১২-এ স্থাপিত ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। প্যাভিলিয়নে প্রক্রিয়াজাত খাদ্য, মশলা, চাল ও হিমায়িত খাদ্যসহ বিভিন্ন কৃষিজাত পণ্য প্রদর্শিত হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিদেশি ক্রেতাদের সঙ্গে বিটুবি বৈঠকের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। বর্তমানে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের প্রায় ১৫০টি দেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানিতে বৈচিত্রতা আনতে এই মেলা ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সরকারের নীতিগত সহায়তা ও মানসম্মত উৎপাদনের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি হালাল পণ্যের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
উদ্যোক্তারা আশা করছেন, গালফফুডের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে নতুন রপ্তানি বাজার উন্মোচনের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে। এটি বাংলাদেশের কৃষিপণ্যকে আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করতে এবং প্যাকেজিং ও লেবেলিংসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশে সহায়তা করবে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৮ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৯ ঘণ্টা আগে