স্ট্রিম ডেস্ক

বিশ্ব বাজারে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৫ কোটি ডলারের একটি ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।
আজ রবিবার (৩ আগস্ট) ঢাকায় ইআরডি ভবনে এক অনুষ্ঠানে ঋণ চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অগ্রাধিকার অনুযায়ী এই কর্মসূচি পাঁচটি প্রধান প্রযুক্তি ক্লাস্টারের ওপর গুরুত্ব দিচ্ছে। সেগুলো হলো: যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল, এবং খাদ্য ও কৃষি খাত।
এই কর্মসূচি বাংলাদেশ সরকারের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকারকে সহায়তা করবে বলেও মনে করেন হো ইউন জিয়ং। তিনি বলেন, আয়-বহির্ভূত দারিদ্র্য ও সামাজিক বঞ্চনার বিষয়গুলো মোকাবিলা করবে এবং মর্যাদাসম্পন্ন কর্মসংস্থানে প্রবেশের সুযোগ ও বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।
‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম’ এর আওতায় ফলাফলভিত্তিক এই সহায়তা ঢাকার বাইরে, বিশেষত অনুন্নত এলাকায় আধুনিক শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বাড়াবে। উন্নত প্রযুক্তিতে শিক্ষকদের শিক্ষাদান ও প্রযুক্তিগত দক্ষতা উন্নত করবে এবং শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা ও প্রতিবেদন ব্যবস্থার কাঠামো শক্তিশালী করবে।
কর্মসূচির শেষে কমপক্ষে ১০ হাজার নতুন ও বর্তমান টিভিইটি শিক্ষক উন্নত প্রশিক্ষণ পাবেন, যার ইতিবাচক প্রভাব পড়বে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর। এছাড়া টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার মান ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে একটি জাতীয় পর্যায়ের ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই প্রবৃদ্ধিকে সহায়তা প্রদানকারী একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এডিবি।
সদস্য দেশ ও অংশীজনের সঙ্গে একযোগে জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে এডিবি, যা উদ্ভাবনী আর্থিক উপকরণ ও কৌশলগত অংশীদারত্বকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন, মানসম্পন্ন অবকাঠামো নির্মাণ এবং আমাদের গ্রহের সুরক্ষা নিশ্চিত করে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমান সদস্য ৬৯, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
সূত্র: বাসস

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে