স্ট্রিম ডেস্ক

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এই দফায় ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা বেড়ে স্বর্ণের দামের নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। আজ আরেক দফায় বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় গিয়ে ঠেকল।
এই দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১২ হাজার ৫৯৭ টাকা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৮১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৭ হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের ৬ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৪৩ টাকা।
স্বর্ণ ও রৌপ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে হবে বলে ওই বিজ্ঞপ্তি জানানো হয়।
করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৮১ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার প্রথমবারের মতো ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে স্বর্ণের দাম।
খবরে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১৮ শতাংশেরও বেশি বেড়েছে। গত বছরের রেকর্ড বৃদ্ধির ধারাবাহিকতায় এই উত্থান হয়েছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে সুদহার কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক ‘ডি-ডলারাইজেশন’ প্রবণতার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ কেনা এর পেছনে কাজ করছে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে