স্ট্রিম প্রতিবেদক

বাজরের বর্তমান পরিস্থিতি সন্তোষজনক এবং শিগগিরই ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং হাতে-কলমে পণ্যের দর যাচাই করেন। আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। কিছু মানুষ রোজার মাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। ঢাকার প্রতিটি বাজারে একযোগে সরকারি টিম পাঠানো চ্যালেঞ্জিং হলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন। বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে সে বিষয়ে সরকার অত্যন্ত সজাগ।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রমজানের আগে ৪০-৫০ টাকার পণ্য হুট করে ১২০ টাকা হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে টিসিবির মাধ্যমে আনা পণ্যগুলোর মূল্য গত বছর থেকে ১৫ থেকে ২০ টাকা কম আছে বলে তিনি পরিসংখ্যান তুলে ধরেন।
সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলের ওপর ব্যবসায়ীদের চড়াও হওয়া ও হুমকির বিষয়ে মন্ত্রী জানান, ওই ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব মাহবুবুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। পরে বাণিজ্যমন্ত্রী কারওয়ান বাজার পরিদর্শন করে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৮ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৯ ঘণ্টা আগে