স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক টানাপোড়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
যুদ্ধে ইরানের কর্মকর্তারা কঠোর অবস্থান নিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বিরতির আলোচনা করছেন। তবে তেহরানের পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করা হয়েছে। এতে তেলের বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।
মঙ্গলবার এশিয়ার সকালবেলার লেনদেনে তেলের এই মানদণ্ডের দাম ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলারে (৭৭.৪২ পাউন্ড) পৌঁছায়। নাইমেক্স লাইট সুইট ৩.৪২% বেড়ে ৯১.৫৫ ডলারে দাঁড়ায়।
এর আগে, গতকাল সোমবার ট্রাম্পের মন্তব্যের প্রভাবে ব্রেন্টের দাম ১০ শতাংশের বেশি কমে গিয়েছিল। তখন তিনি বলেছিলেন, তেহরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হওয়ার পর ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এ ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে নেমে আসে।
তবে ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, তেল ও আর্থিক বাজারে প্রভাব ফেলতেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন।
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ছাড়ায়। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজ চলাচল করে। যুদ্ধ শুরুর আগে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৬৫ ডলার।
সুত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৫ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১০ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৭ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৭ ঘণ্টা আগে