স্ট্রিম ডেস্ক

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় ৪৯ তম স্থানে রয়েছেন। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। আর বিশ্বের শীর্ষ শতকোটির তালিকায় তার অবস্থান ৩০০০ তম।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে।
ফোর্বসের হিসাব অনুসারে, আজিজ খানের সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। আজকের মুদ্রা বিনিময় হিসাবে যা ১৩ হাজার ৩৪৭ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার টাকা। ২০২৪ সালে একই পরিমাণ সম্পদ ছিল তার। তবে ২০২৩ সালে ফোর্বসের হিসাবে তার সম্পদের পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার (১২ হাজার ১৬০ কোটি ৮৫ লাখ টাকা)।
ফোর্বস বলছে, বাংলাদেশে জন্ম নেওয়া ৭০ বছর বয়সী আজিজ খান সিঙ্গাপুরের স্থায়ীভাবে বসবাস করছেন। তার প্রতিষ্ঠান সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা আছে। আর তার এসব ব্যবসা বাংলাদেশে আছে। আর তাঁর মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন। তবে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল ২২ শতাংশ শেয়ার জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে বিক্রি করেছে।
ফোর্বসে দেওয়া তার পরিচিতিতে বলা হয়েছে, সামরিক কর্মকর্তার ছেলে আজিজ খান কনস্ট্রাকশন খাতে কাজ শুরু করেছিলেন। তিনি তিন সন্তানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে তিনি মাস্টার্স করেছেন।
২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের মানুষের গড় আয় ২৮২০ ডলার (৩ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা)। সেই হিসাবে ৩ লাখ ৯০ হাজার ৭০ জনের বেশি মানুষের এক বছরের গড় আয়ের সমান সম্পদ রয়েছে আজিজ খানের।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে