স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮।
শুক্রবার (১৩ মার্চ) সকালে বিজ্ঞপ্তিতে নতুন দরের তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট ২ লাখ ৫২ হাজার ৮৭৬, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ ও সনাতন পদ্ধতিতে ভরি প্রতি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।
স্বর্ণের কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়, ২১ ক্যারেটের ৬ হাজার ৬৫, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০৭ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১০ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল তিনবার।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২০ ঘণ্টা আগে