স্ট্রিম প্রতিবেদক

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই উদ্বেগ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির পর প্রাপ্ত আবেদন বর্তমানে টেকনিক্যাল, বিজনেস ও ফিন্যান্সিয়াল ইভ্যালুয়েশন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই ও মূল্যায়নাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৭তম সভায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স সংক্রান্ত মূল্যায়ন কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে লাইসেন্স প্রদানের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বরং আলোচনা কেবল মূল্যায়ন প্রক্রিয়া ও মানদণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
কেন্দ্রীয় ব্যাংক অভিযোগ করে, একই দিনে কর্মকর্তাদের একটি ক্ষুদ্র অংশ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সংবাদ সম্মেলন করে। এর ভিত্তিতে কয়েকটি জাতীয় দৈনিকে যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এবং দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১০ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে