স্ট্রিম প্রতিবেদক

রপ্তানি আয় বাড়ানো ও খাতকে বহুমুখীকরণের লক্ষ্য সামনে রেখে আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বন্ড সেবার পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম চলছে, যা শেষ হলে পুরোনো ম্যানুয়াল সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
গতকাল (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এ অগ্রগতি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো
সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আংশিক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান আমদানিকৃত কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি বন্ড সেবার পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে পুরোনো ম্যানুয়াল সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় খোলা অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে পণ্য ও সেবা সরবরাহ করলে ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশনের (ইউডি) প্রযোজ্যতা শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড ও কাস্টমস পরীক্ষায় নির্ধারিত কোডের মধ্যে সামান্য অমিল থাকলেও প্রথম চার অঙ্ক মিলে গেলে চালান খালাস দেওয়া যাবে। তবে আমদানিকারককে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স বা ইউডিতে সংশোধনের অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই নির্দেশনা সব চলমান চালানের ক্ষেত্রেই কার্যকর হবে।
বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতি সহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি আমরা। সরকারের সমন্বিত প্রচেষ্টায় এটি কার্যকর হলে তৈরি পোশাকবহির্ভূত খাতে রপ্তানি বৃদ্ধি, বৈচিত্র্যকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে।’
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদানে আমরা বদ্ধপরিকর। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সেলফ-অ্যাসেসমেন্ট ও পোস্ট-ক্লিয়ারেন্স অডিটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে আমি নিজেই সংস্কার বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ করব ।’

ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ায় সোমবার সকালে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৪ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৯ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে