স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে বাংলালিংক। সোমবার (৯ মার্চ) ফোরথট পিআর ও এশিয়াটিক থ্রিসিক্সটি লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী মোহতারিমা রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রাহকদের জন্য যাতে একটি স্বাচ্ছন্দ্যদায়ক পরিবেশ, সহমর্মিতাপূর্ণ ও নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করা যায়, সেভাবেই এক্সপেরিয়েন্স সেন্টারটি সাজানো হয়েছে। নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারটি বাংলালিংকের সেবামুখী দর্শনের ওপর গড়ে ওঠা ‘পিপল-ফার্স্ট’ নীতির প্রতিফলন। এখানে গ্রাহকেরা সহজে বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবেন। নিজেদের প্রয়োজন অনুযায়ী সহায়তাও পাবেন।
রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে সোমবার এই এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্যাংকচুয়ারি’ বা শান্ত ও স্বস্তিদায়ক আশ্রয়স্থলের ধারণা থেকে এই সেন্টারের নকশা করা হয়েছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবা কেন্দ্রের ধরন থেকে বেরিয়ে গ্রাহকসেবায় ভিন্ন অভিজ্ঞতা দিতেই এটি সাজানো হয়েছে। এখানে প্রচলিত সার্ভিস কাউন্টার নেই। বরং খোলামেলা ও আরামদায়ক পরিবেশ রাখা হয়েছে।
গ্রাহকদের জন্য সাইড বাই সাইড সাপোর্ট ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সেবাকর্মীরা গ্রাহকের পাশে বসে সরাসরি সহায়তা দেবেন। দ্রুত সেবা দেওয়ার জন্য রাখা হয়েছে ফাস্ট-ট্র্যাক। পাশাপাশি আরামদায়ক বসার ব্যবস্থা ও একটি রিফ্রেশমেন্ট কর্নার রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে আমরা এমন একটি স্থান তৈরি করেছি, যেখানে গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাবেন। এটি গ্রাহক বনাম আমরা নয়, বরং আমরা ও গ্রাহক– একযোগে সমাধান বের করব।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে