উদ্ধার করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হ্যাকড হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকড হয়েছিল পেজটি।
স্ট্রিম প্রতিবেদক

উদ্ধার করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হ্যাকড হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকড হয়েছিল পেজটি। সন্ধ্যায় পেজটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।
এমএস৪৭ জিরোএক্স (MS 470X) নামে একটি হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করার দাবি করেছিল। পাশাপাশি ব্যাংকটির ওয়েবসাইটেও আক্রমণ করার হুমকি দিয়েছিলো তাঁরা। তবে ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, তাঁদের ওয়েবসাইট সুরক্ষিত রয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে প্রোফাইল পিকচার ও কাভার ফটো বদলে দিয়েছিল হ্যাকাররা। পরে ইসলামী ব্যাংকের পেজটি বেলা ১১টা ৪০মিনিটের পর থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সাতটা নাগাদ ফেসবুকে আবার ফেরত আসে পেজটি। ফেরত এসেছে আগের প্রোফাইল পিকচার ও কাভার ফটোও।
এর আগে এমএস ৪৭ জিরোএক্সের ফেসবুক পেজে এক পোস্টে হয়, ইসলামী ব্যাংকের পেজ তাঁরাই হ্যাক করেছে।
এর আগে ওই পেজ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ছয়টার দিকে এক পোস্টে বলা হয়, ‘ইসলামী ব্যাংক লিমিটেড, আমরা আপনাদের কার্যকলাপের দিকে নজর রাখছি এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। খুব শিগগিরিই আপনাদের পেজ ও ওয়েবসাইটে আক্রমণ করব।’
ইসলামী ব্যাংকের হ্যাকড হওয়া পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়েছিল, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছিলো।
সম্প্রতি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে কর্মী ছাটাই এবং জোরপূর্বক পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ তোলে প্রতিষ্ঠানটির বেশকিছু কর্মী। গত ৩০ সেপ্টেম্বর চাকরিবিধি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ২০০ কর্মীকে। একইসঙ্গে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে। বেতন-ভাতা পেলেও, তাঁদের কোনো দায়িত্ব থাকবে না।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৯ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২১ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে