গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুপ্রসিকিউটর শাইখ মাহদী জানান, টিএফআই সেলে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সংঘটিত অপরাধগুলোকে কেন্দ্র করে অভিযোগগুলো গঠন করা হয়েছে। এ মামলায় প্রসিকিউশনের কাছে ৩৫ জনের বেশি সাক্ষী রয়েছেন।
গুম-নির্যাতন: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আদেশ পিছিয়েছেসকাল ১০টার পর গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা পৃথক যুক্তি উপস্থাপন করে তাঁদের মক্কেলদের দায়মুক্তি বা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
ভার্চুয়ালি নয়, ১০ সেনা কর্মকর্তার হাজিরা সশরীরেটিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলে নির্যাতন ও গুমের মামলায় আসামি ১০ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এতে শুনানির দিন তাঁদের সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে হবে।
রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্বের জেরে গিনি বিসাউতে আবারও সেনা অভ্যুত্থানপশ্চিম আফ্রিকার ছোট দেশ গিনি-বিসাউ আবারও সামরিক অভ্যুত্থানের কবলে। দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও মাদক পাচারের সমস্যায় জর্জরিত। গত ২৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর উত্তেজনা বাড়তে থাকে।
গুম ও নির্যাতনের অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতাদর্শের মানুষদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি জেনারেলের সাক্ষাৎপাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।