সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলাঅবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামদানি কেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মামদানি চলতি মাসের শুরুর দিকে মেয়র নির্বাচিত হন। মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম এই দুই রাজনীতিকের মধ্যে মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে।
নিউইয়র্কের পর সিয়াটলে সমাজতান্ত্রিক কেইটি উইলসনের জয়আমেরিকার রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো এক আরেক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের শহর সিয়াটল। বড় প্রযুক্তি সংস্থাগুলোর টাকা আর করপোরেট শক্তির পৃষ্ঠপোষকতাকে বুড়ো আঙুল দেখিয়ে সিয়াটলের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ৪৩ বছর বয়সী সমাজতান্ত্রিক জননেত্রী কেইটি উইলসন।
মামদানির বড় বাজিনিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়ে সারাবিশ্বের মুক্তিকামী মানুষের উল্লসিত হওয়াটাই স্বাভাবিক। এই জয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আজকের জনতুষ্টিবাদী ডানপন্থার (পপুলিস্ট রাইটউইং) হাতেই শুধু জনতাকে সংঘবদ্ধ করার কিংবা নতুন ভোটারদের আকর্ষণ করার একচেটিয়া ক্ষমতা নেই।
জোহরান মামদানির নাগরিকত্ব বাতিল চায় রিপাবলিকানরা, এটা কি সম্ভবনিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি সহজ জয় পাওয়ার পর রিপাবলিকান নেতারা তার বিরুদ্ধে নতুন অভিযানে নেমেছেন। শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে তার বিজয়কে ঘিরে ওয়াশিংটনের রিপাবলিকানদের একাংশ ঘোষণা দিয়েছে, তারা তাকে দায়িত্ব গ্রহণে বাধা দেবে।
এক বেডরুমের ছোট ফ্ল্যাট ছেড়ে কি মেয়র প্রাসাদে উঠছেন মামদানিনিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এক সকালে নিজের অ্যাপার্টমেন্টের মেঝেতে তোয়ালে বিছিয়ে পানি মুছছিলেন। মাসে ২ হাজার ৩০০ ডলারের ভাড়া দেওয়া সেই ছোট্ট এক বেডরুমের ফ্ল্যাটে সিঙ্ক লিক করছিল। এ ধরনের ঝামেলা তাঁর জীবনের নতুন নয়।
মামদানির জয়ের পর ইতিহাসগড়া আরেক মুসলিম নেতা যে বার্তা দিলেনব্রিটেন থেকে ৮ ঘণ্টার ফ্লাইট শেষে বুধবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান হামজা ইউসুফ। তিনি পশ্চিমা বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্রনেতা। ওয়াশিংটনে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের তিনি শুভেচ্ছা জানান, ‘জোহরান মুবারাক’ বলে।
নিউ ইয়র্কে জেন জি প্রজন্মের প্রথম ফার্স্ট লেডি, রাজনীতিতে নতুন যুগের সূচকযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী রামা সাওয়াফ দুয়াজি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ফার্স্ট লেডির পদে অধিষ্ঠিত হবেন। ২৮ বছর বয়সী এই সিরিয়ান-আমেরিকান শিল্পী, ইলাস্ট্রেটর ও সিরামিক নির্মাতা ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন।
বিশ্বাসী মুসলিম ও সমাজতন্ত্রী: মামদানি যেভাবে চরম বামপন্থীদের থেকে আলাদামামদানির সমাজতান্ত্রিক নীতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন—ডেমোক্র্যাটিক সোশ্যালিজম আসলে কী, আর কী নয়। নির্বাচনের আগে ট্রাম্প তাঁকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যায়িত করেন। জুন মাসে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মামদানি সরাসরি বলেন, ‘আমি কমিউনিস্ট নই।’
মামদানির ট্রানজিশন টিমের সব সদস্য নারীনির্বাচনে জয়ের পর বুধবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তাঁর প্রশাসনের রূপরেখা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবেন।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির স্ত্রী কে এই রামা দুয়াজিনিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফার্স্ট লেডি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে তাঁর স্বামী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
দেশের সবচেয়ে বড় শহর এখন ‘কমিউনিস্ট শহর’ হয়ে উঠবে: মামদানির জয়ে ট্রাম্পযুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরী নিউইয়র্ক সিটির রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন।