ট্রাক থেকে ছুড়ে ফেলে দিলেন সন্তানের লাশ: জন সারের চোখে একাত্তরের ভয়াবহতাকরিমপুর সীমান্তের পথে নেমে দেখলেন মাইলের পর মাইলজুড়ে মানুষের স্রোত। তাঁরা কেউ পর্যটক নন, তাঁরা শরণার্থী। পেছনে ফেলে এসেছেন নিজেদের ভিটামাটি, সাজানো সংসার আর প্রিয়জনের লাশ।