৯ মাস বন্ধ থাকবে সেন্টমার্টিন ভ্রমণ: দুই মাসে গেছেন লক্ষাধিক পর্যটকসরকারি বিধিনিষেধের আলোকে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার স্বার্থে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করেনি।
মৌলভীবাজার-৪শ্রীমঙ্গল-কমলগঞ্জের স্বাস্থ্য ও পর্যটন খাতের সংকট সমাধানে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতিশ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দীর্ঘদিনের। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর মৌলভীবাজার কিংবা সিলেটে পাঠাতে হয়, যা অনেক সময় দরিদ্র মানুষের সামর্থ্যের বাইরে চলে যায়।
সেন্টমার্টিন ভ্রমণে ১৯ ঘণ্টার ধকল, মাঝরাতে ফিরল পর্যটকবাহী জাহাজসেন্টমার্টিন থেকে রাত ৮টায় যাত্রা করে প্রায় ৮ ঘণ্টা পর অবশেষে কক্সবাজার ফিরে এসেছে পর্যটকবাহী ৫টি জাহাজ। সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে শহরের নুনিয়ারছড়া ঘাটে ফিরে আসা পর্যটকদের চোখে-মুখে ছিল ক্লান্তির ছাপ।
বনের খাবার রেখে চা, চিপস,বিস্কুট, কলা খাচ্ছে বানরমৌলভীবাজারের লাউয়াছড়ায় পর্যটকদের কাছে খাবারের খোঁজে ভিড় করছে বানরের দল। জাতীয় উদ্যানে খাদ্যসংকট থাকায় প্রায়ই লোকালয়ে বের হয়ে আসছে বন্য প্রাণীরা। বেড়েছে দলছুট বানরের উৎপাত। অনেকসময় এসব বানর মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে আক্রমণ করছে। শহরে প্রায়ই দলছুট বানর দেখা যাচ্ছে। এরা বিভিন্ন দোকানে গিয়ে চিপসসহ বি
অতিথি যাদের কাছে এখনো ‘ঈশ্বর’পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ফিরল রাত্রিযাপনের সুযোগআজ থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য রাত্রিযাপনের সুযোগ উন্মুক্ত হলো। সরকারি কড়াকড়ি ও পরিবেশ রক্ষার শর্ত মেনে কক্সবাজার থেকে ১ হাজার ১৭৪ জন পর্যটক নিয়ে দ্বীপটিতে ভিড়েছে তিনটি জাহাজ। তবে নিয়ম ভঙ্গের কারণে প্রথম দিনেই জরিমানার মুখে পড়েছে একটি জাহাজ কর্তৃপক্ষ।
ট্রাভেল এজেন্সির আড়তদারি ব্যবসা বন্ধ করতে চাই: বিমান উপদেষ্টাবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘এয়ার টিকিটে আড়তদারি ব্যবসা শুরুর পর থেকেই একটা সংকট তৈরি হয়েছে। আমরা সেই সংকট থেকে বেরিয়ে আসতে চাই। এজন্য ট্রাভেল এজেন্সিগুলোর আড়তদারি ব্যবসা বন্ধ করতে চাই।’
শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা: ৪০ কোটি টাকার লেনদেনরাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী দেশের বৃহত্তম পর্যটন উৎসব ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫ সফলভাবে শেষ হয়েছে।
৯ মাস পর দুয়ার খুললেও প্রথম দিন সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজদীর্ঘ ৯ মাস পর গতকাল শনিবার (১ নভেম্বর) থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু প্রথম দিন কোনো জাহাজ সেন্ট মার্টিনে না যাওয়ার কারণে পর্যটকরা দ্বীপে যেতে পারেননি।
চীন মৈত্রীতে ১৩ তম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার৩০ অক্টোবর থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের পর্যটন মেলা। ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’ নামের আন্তর্জাতিক এই মেলাটির এবার বসেছে ১৩তম আসর। মেলার আয়োজক দেশের পর্যটনশিল্পের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ট
পর্যটন খাতে অবদানের জন্য পুরস্কার পেলেন তিন সাংবাদিকসহ ১৩ জনদেশের পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য তিন সাংবাদিকসহ মোট ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত দেশের বৃহত্তম পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫’-এর উদ্বোধনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরুদেশের বৃহত্তম পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।