বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েববাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার (ভোল্ট) থেকে এক ব্যবসায়ীর রাখা অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের খানজাহান আলী সড়কের পূবালী ব্যাংক পিএলসি শাখায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর আজ বিকেলে ব্যাংক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার হাছান চৌধুরী।
জামিন হলেও চিঠি আসেনি কারাগারে, মুক্তি পেতে পারেন মঙ্গলবারস্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বাগেরহাটের ডিসি-এসপিকে বিদেশি নম্বর থেকে ফোনে ‘হুমকি’দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
সাদ্দামের প্যারোল: রাজনীতির কাঠামোগত সন্ত্রাস কি বদলাবেলাশের কি কোনো রাজনীতি আছে? ৯ মাসের শিশুর লাশের গায়ে কি দলীয় লেবেল সাঁটা সম্ভব? বাগেরহাটের মর্মান্তিক ঘটনা ও কারাবন্দীর প্যারোল অধিকার প্রসঙ্গে লিখেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মারুফ ইসলাম।
চুপিসারে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয়বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়ার অভিযোগ উঠেছে ভারতের ৯ উচ্চপদস্থ কর্মকর্তার। পরে গভীর উদ্বেগ প্রকাশ করে শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি বিদ্যুৎ উন্নন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
বনে থরে থরে মরণ ফাঁদ, নেপথ্যে প্রভাবশালীরাবাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা সলিম শেখ। সবার কাছে তিনি হরিণ শিকারি নামে পরিচিত। বন্যপ্রাণী শিকার ও মাংস কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার, এমনকি জেলও খেটেছেন সলিম।
সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত অবৈধ: বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ আসনই থাকছেনির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে টিকল না। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে যুক্ত করার যে সিদ্ধান্ত ইসি নিয়েছিল, তা চূড়ান্তভাবে বাতিল হয়েছে।
বাগেরহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, গুরুতর আহত ৩বাগেরহাটের মোরেলগঞ্জে ‘গরু চোর’ সন্দেহে আটকের পর গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামের একজন নিহত হয়েছেন। একই সময় মারধরে আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বলভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বাগেরহাট-১ সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের রুল জারিবাগেরহাট-১ সংসদীয় আসন থেকে ফকিরহাট এলাকাকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী অন্য আসনের সাথে সংযুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বাগেরহাটে অফিস-আদালতে তালা, তিন দিনের হরতাল শুরু কালবাগেরহাটে পূর্ব ঘোষণা অনুযায়ী টানা তিন দিনের হরতাল শুরু হচ্ছে কাল। তবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের অনুরোধে সকাল-সন্ধ্যা হরতালের পরিবর্তন করে ঘোষণা করা হয়েছে নতুন সময়সূচি।
বাগেরহাটে আবারও তিনদিনের হরতাল ঘোষণা, শঙ্কায় ব্যবসায়ীরাবাগেরহাটে আগামী সোম, মঙ্গল ও বুধবার (১৫-১৭ সেপ্টেম্বর) হরতালের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। তার আগে আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিহরতালে অচল মোংলা বন্দরসহ জেলা, জনভোগান্তি চরমেবাগেরহাটে জাতীয় সংসদীয় আসন চারটি বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ শুরু করেছে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি।