নওগাঁ-৫গোপাল চন্দ্রের চাওয়া চার লেনের রাস্তা, সুমন আলী চান জলাবদ্ধতা নিরসননির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন। তবে ভোটারদের কাছে এই আশ্বাস নতুন কিছু নয়। আগের নির্বাচনগুলোতেও একই প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
নওগাঁ-৬: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই: সারজিস আলমজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দেখতে পাচ্ছি—তাঁরা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান-পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না।
গ্রেপ্তারের পরদিন র্যাব হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারসিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার মামলায় গত শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা এলাকায় বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন ভোরে র্যাব কার্যালয়ের শৌচাগারে ভেন্টিলেটরের রডে কম্বল দিয়ে গলায়