দীর্ঘ বঞ্চনার অবসান, তিস্তায় নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন কালবহুল প্রত্যাশিত তিস্তা গার্ডার সেতুটি অবশেষে আগামীকাল বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উদ্বোধন হতে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে এই সেতু। সেতুটির নাম দেওয়া হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
সাঁওতালদের ওপর আবারও হামলার অভিযোগ সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে সাঁওতালদের জমি সংক্রান্ত বিরোধে আবারও সাঁওতালদের উপর হামলার অভিযোগ উঠেছে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর ভাইদের বিরুদ্ধে।
গাইবান্ধায় তিস্তা- ব্রহ্মপুত্রের ভাঙনজমির কাঁচা ফসলও কেটে নিচ্ছে লোকজন, আতঙ্কে পাড়ের হাজারো মানুষসুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার থেকে উত্তরের পুটিমারি পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। দুই সপ্তাহের ব্যবধানে অন্তত তিনশ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।
এনসিপির মাসব্যাপী পদযাত্রাএক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে কেউ রক্ত দেয়নিনাহিদ ইসলাম বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিল, সেই ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। গত ১৬ বছর শেখ হাসিনাসহ তার দোসররা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব।
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস১৭০ বছরেও কাটেনি সাঁওতালদের বঞ্চনা১৮৫৫ সালের এই দিনে সিধু, কানু, চাঁদ ও ভৈরব মুরমুর নেতৃত্বে সাঁওতালেরা যে বিদ্রেহ শুরু করেছিল, তা কেবল সংগ্রাম নয়। এটা ছিল একটি জাতির মর্যাদা রক্ষার লড়াই। আজও সেই চেতনা মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করে।