হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে পালিয়েছেন, মেঘালয়ে দুই সহযোগী গ্রেপ্তারএক সপ্তাহ আগেও তার অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধোঁয়াশা থাকলেও আজ রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে, ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। সেখানে তাকে পালাতে ও আশ্রয় দিতে সহায়তাকারী দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ।
মাদ্রাসার আড়ালে ‘বিস্ফোরক তৈরি’: কে এই শেখ আল আমিনঅনাথ ও কোমলমতি শিশু শিক্ষার্থীদের ধর্মীয় বিষয়ে শিক্ষাদানের জন্য ভাড়ায় নেওয়া মাদ্রাসাটি ছিল যেন এক ভয়ঙ্কর দাহ্য পদার্থের গোডাউন। একে একে সেখান থেকে উদ্ধার করা হয়েছে দাহ্য রাসায়নিক ‘হাইড্রোজেন পার অক্সাইড’, ‘এসিটোন’ জাতীয় পদার্থসহ আরও অনেক রকমের রাসায়নিক।
প্রধান বিচারপতির শপথ আজএক বছর ১৬ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে গতকাল শনিবার অবসরে গিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গত ২৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিচারপতিকে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
ককটেল বিস্ফোরণে ডেকোরেশন কর্মী সিয়াম নিহত, মামলা প্রক্রিয়াধীনরাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম (২৩)।
ঢামেক হাসপাতালের সামনে তরুণীর মরদেহ ফেলে ব্যক্তি উধাওঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয়ের এক অচেতন তরুণীকে (২২) ফেলে পালিয়ে গেছে এক ব্যক্তি।
‘সাইবার বুলিং’ ও ‘ক্রমাগত হত্যার হুমকিতে’ রুমির আত্মহত্যা, দাবি এনসিপি নেতাররাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় ‘জান্নাতি ছাত্রী হোস্টেল’ নামে একটি ভবন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এনসিপি নেত্রীর নাম নাম জান্নাত আর রুমি। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
হাদির ওপর হামলা: সন্দেহভাজন শ্যুটারের স্ত্রী-শ্যালকসহ গ্রেপ্তার ৩ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালক রয়েছেন।
হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় ইনকিলাব মঞ্চের মামলাইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদি হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
ভারত থেকে ‘সেলফি’ পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারীরা, দাবি জুলকারনাইন সায়েরেরইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোতে সম্পৃক্ততায় সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ এবং তাকে বহনকারী বাইকচালক আলমগীর হোসেন আগেই শনাক্ত হয়েছে।
নিজের বোনের বাসা থেকেও টাকা-স্বর্ণালঙ্কার চুরি করেছিল আয়েশারাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনার নেপথ্যের বর্ণনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
খুলনায় আরেক যুবককে গুলি, নগরীর নিরাপত্তা নিয়ে শঙ্কাখুলনা নগরে গত ১৫ মাসে ৪৫টি হত্যাকাণ্ড ঘটেছে। যার মধ্যে গত নভেম্বর মাসেই ছয়টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গতবছর ৫ আগস্টের পর জামিনে বেরিয়ে আসা অপরাধী ও দীর্ঘদিন ‘আত্মগোপনে’ থাকা সন্ত্রাসীরা এলাকায় ফিরে সংগঠিত হয়েছে।
প্লট বরাদ্দে জালিয়াতি: জয় ও পুতুলের ৫ বছর করে কারাদণ্ডরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় সাত বছর করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অবমাননার অভিযোগ, শুনানি রোববারআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও এর বিচারিক কার্যক্রম নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছে প্রসিকিউশন।
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহতরাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাবু (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তাঁর বাবা আবুল কাশেম (৬৫)।
রাতে হাতিরঝিলের রূপবদল, দাপট অপরাধীদেরহাতিরঝিল ঘিরে অসংখ্য গলি থাকায়, চুরি-ছিনতাইয়ের পর সহজেই গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা। তাদের কাছে অসহায় নিরস্ত্র আনসার সদস্যরা। এ ছাড়া মাদকসেবী ও কারবারিদের রয়েছে অবাধ আনাগোনা। অধিকাংশ সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় অপরাধীদের শনাক্ত করাও হয়ে পড়ে কষ্টসাধ্য।
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলাস্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
হিটলার থেকে হাসিনা: আন্তর্জাতিক অপরাধ আদালতের বিবর্তনশেখ হাসিনার এই বিচারিক প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর শেকড় প্রোথিত আছে প্রায় ৮০ বছর আগের বিধ্বস্ত ইউরোপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার ও তাঁর নাৎসি বাহিনীর চালানো গণহত্যার পর বিশ্ববাসী এক মৌলিক প্রশ্নের মুখোমুখি হয়েছিল: রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়ায় চালানো গণহত্যার কি কোনো বিচার হতে পারে?