স্ট্রিম মাল্টিমিডিয়া

নামগঞ্জের যাদুকাটা নদীতে শ্রমিক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বালু শ্রমিকরা। আজ দুপুরে যাদুকাটা নদীর তীরে বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে উপস্থিত হন হাজারো বালু ও বারকি শ্রমিক। এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আদালতের অনুমতিতে যাদুকাটা নদীতে সনতান পদ্ধতিতে বালি উত্তোলন শুরু হলেও একটি প্রভাবশালী মব কায়দায় পার কেটে বালু লুট করে। বালি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন করলেও প্রশাসন নিরীহ শ্রমিকদের অভিযানের নামে হয়রানি করছে। কোনো কারন ছাড়াই সাধারণ বালি শ্রমিকদের ধরে নিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করছে। এতে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
শ্রমিকরা আরো বলেন, যাদুকাটা নদীর উপর অর্ধ লক্ষাধিক শ্রমিকের জীবন জীবিকা নির্বাহ করছেন। একটি চক্র নদীর বন্ধে পায়তারায় লিপ্ত রয়েছে বলে জানান শ্রমিকরা। তাই নদীতে নির্বিঘ্নে বালি উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যাদুকাটা নদী তীরে বালি শ্রমিক সমিতির সভাপতি রমজান মিয়া, সহ সভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, আতিকুল ইমলাম, মাসুক মিয়া।

ঈদুল ফিতরের পরে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের চিত্র বেশ ভিন্ন। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পোলট্রি মুরগির দাম এক লাফে কেজিতে ৪০-৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
১ দিন আগে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনী, অন্যদিকে সীমিত অস্ত্র নিয়ে লড়াই করা মুক্তিবাহিনী।
১ দিন আগে
১৯৭১-এর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পঙ্গু মুক্তিযোদ্ধাদের নতুন জীবনের স্বপ্ন দেখাতে অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছিলেন ২৩ বছরের তরুণ, প্রস্থেটিক এক্সপার্ট ব্যারি লিচ। আধুনিক উপকরণের অভাব সত্ত্বেও অদম্য সৃজনশীলতায়, স্থানীয় কাঠ আর টায়ার দিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন অজস্র মানুষের 'বুড়া সাহেব'।
৩ দিন আগে
১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব বাংলায় গণহত্যা চালাচ্ছিল, তখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কিংবা বিদেশি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠিক সেই সময় লন্ডনের কয়েকজন তরুণ-তরুণী সিদ্ধান্ত নেন, ত্রাণ নিয়ে সীমান্ত ভেঙে বাংলাদেশে ঢোকার।
৩ দিন আগে