leadT1ad

দেশে ভয়াবহ হাম পরিস্থিতি

স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৪: ১৫

দেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ৫৬টি জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ৫০ জনেরও বেশি শিশু। পরিস্থিতি মোকাবিলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হামের রোগী পাওয়া গেছে। ল্যাবরেটরি পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে ৬৭৬ জনের শরীরে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে,পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানসহ মাত্র ৮টি জেলা বাদে দেশের বাকি ৫৬টি জেলাতেই এখন হামের বিস্তার।

বিষয়:

হাম
Ad 300x250Ad 300x250
সর্বাধিক পঠিত
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad