স্ট্রিম মাল্টিমিডিয়া

গৌতম বুদ্ধের জীবদ্দশায় একদল ভিক্ষু নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ এড়ানোর জন্য মৌন থাকার সিদ্ধান্ত নেন। তিন মাস পর বুদ্ধের কাছে সমাধানের জন্য গেলে তিনি এই পন্থাকে ‘পশুর মতো বোবা আচরণ’ বলে তিরস্কার করেন। তিনি বলেন, আত্মোন্নতির জন্য প্রয়োজন পারস্পরিক আলোচনা ও সমালোচনা। এরপরই তিনি ‘প্রবারণা’ বিধান চালু করেন। ‘প্রবারণা’ শব্দের অর্থ হলো আহ্বান বা নিজেকে অন্যের কাছে অর্পণ করা। তিন মাসব্যাপী বর্ষাবাস বা ধ্যান-সাধনা শেষে ভিক্ষুসংঘ এই দিনে একত্রিত হন। তখন তাঁরা প্রত্যেকে একে অপরকে বিনয়ের সঙ্গে বলেন, ‘আমার কোনো ভুলত্রুটি যদি আপনার চোখে পড়ে, তবে অনুগ্রহ করে বলুন, আমি নিজেকে সংশোধন করে নেব’। অহংবোধ ত্যাগ করে স্বেচ্ছায় নিজের সমালোচনা চাওয়ার এই প্রথাটিই হলো ‘প্রবারণা’, যা এই উৎসবের দার্শনিক ভিত্তি।

ঈদুল ফিতরের পরে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের চিত্র বেশ ভিন্ন। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পোলট্রি মুরগির দাম এক লাফে কেজিতে ৪০-৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
২ দিন আগে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনী, অন্যদিকে সীমিত অস্ত্র নিয়ে লড়াই করা মুক্তিবাহিনী।
২ দিন আগে
১৯৭১-এর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পঙ্গু মুক্তিযোদ্ধাদের নতুন জীবনের স্বপ্ন দেখাতে অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছিলেন ২৩ বছরের তরুণ, প্রস্থেটিক এক্সপার্ট ব্যারি লিচ। আধুনিক উপকরণের অভাব সত্ত্বেও অদম্য সৃজনশীলতায়, স্থানীয় কাঠ আর টায়ার দিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন অজস্র মানুষের 'বুড়া সাহেব'।
৩ দিন আগে
১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব বাংলায় গণহত্যা চালাচ্ছিল, তখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কিংবা বিদেশি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠিক সেই সময় লন্ডনের কয়েকজন তরুণ-তরুণী সিদ্ধান্ত নেন, ত্রাণ নিয়ে সীমান্ত ভেঙে বাংলাদেশে ঢোকার।
৩ দিন আগে