leadT1ad

বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ৪ দেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৯: ২৭
বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে নতুন চার দেশ। স্ট্রিম গ্রাফিক

আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেওয়াটাও এক ধরনের গৌরব। তবে এখন পর্যন্ত এমন কিছু দেশ রয়েছে, যারা কখনও বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি। সাম্প্রতিক পারফরম্যান্স ও উন্নতির ধারাবাহিকতায় এবার সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আছে নতুন চারটি দেশ।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্ব এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান এবং উজবেকিস্তান। ৪৮ দলের এই বর্ধিত আসরে ফুটবল মানচিত্রে এই চার নতুন দেশ প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছে।

Ad 300x250

১. কুরাসাও

Ad 300x250

জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কুরাসাও। এতদিন বিশ্বকাপে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল আইসল্যান্ড। তাদের জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৫০ হাজার। এবারের বিশ্বকাপে সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে কুরাসাও। ফুটবল বিশ্বকাপের ইতিহাসের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে অংশ নিতে যাচ্ছে দেশটি।

কুরাসাও ফুটবল দল। ছবি: ফিফা
কুরাসাও ফুটবল দল। ছবি: ফিফা

ওয়ার্ল্ডোমিটারের জরিপ অনুযায়ী, জনসংখ্যায় পৃথিবীতে ১৮৯তম দেশ কুরাসাও। দেশটির জনসংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪৮৭ জন।

কুরাসাও ইন্টার-কন্টিনেন্টাল প্লে-অফ ছাড়াই কনকাকাফ অঞ্চলের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি বিশ্বকাপে নাম লিখিয়েছে। বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ড গ্রুপ-বি-তে তারা জ্যামাইকা এবং ত্রিনিদাদ ও টাবাগোর মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। গত ১৮ নভেম্বর জ্যামাইকার কিংস্টনে একটি স্নায়ুচাপের ম্যাচে ০-০ ড্র করে তারা প্রথমবারের সরাসরি টিকিট নিশ্চিত করে। এর আগে তারা বারমুডাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল। দলের প্রধান কোচ হিসেবে আছেন ডিক অ্যাডভোকেট।

বিশ্বকাপে তারা গ্রুপ ‘ই’ তে জার্মানি, আইভেরি কোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে।

২. কেপ ভার্দে

আফ্রিকা থেকে কেপ ভার্দেও কোনো প্লে-অফ ছাড়াই সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়েছে।

আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে অবস্থিত ১০টি দ্বীপের একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ, কেপ ভার্দে। আফ্রিকান বাছাই পর্বে গ্রুপ ডি’তে শীর্ষস্থান অর্জন করে প্রথমবারের মতো বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করেছে দেশটি।

কেপ ভার্দে ফুটবল টিম। সংগৃহীত ছবি
কেপ ভার্দে ফুটবল টিম। সংগৃহীত ছবি

মাত্র ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যা নিয়ে কেপ ভার্দে ২০১৮ সালের আইসল্যান্ড এবং ২০২৬ সালের বিশ্বকাপে নবাগত কুরাসাও-এর পর জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী তৃতীয় ক্ষুদ্রতম দেশ।

গত বছরের ১৩ অক্টোবর নিজেদের মাটিতে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করে কেপ ভার্দে। এই পথে তারা শক্তিশালী ক্যামেরুনকে ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিল। ১০ ম্যাচে ৭টি জয় ও ২৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে থেকে শেষ করে। তাদের দলের প্রধান কোচ হিসেবে আছেন পেদ্রো লেইতাও ব্রিটো বুবিস্তা।

বিশ্বকাপে তারা গ্রুপ ‘এইচ’-এ স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে খেলবে।

৩. উজবেকিস্তান

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম মধ্য এশীয় দেশ উজবেকিস্তান। প্রায় ৩ কোটি ৮০ লাখ অধিবাসীর সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের এই দেশটি এশিয়ান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’ থেকে রানার-আপ হিসেবে সরাসরি কোয়ালিফাই করেছে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা ইরানের ঠিক পরেই অবস্থান করে।

উজবেকিস্তান ফুটবল টিম। সংগৃহীত ছবি
উজবেকিস্তান ফুটবল টিম। সংগৃহীত ছবি

গতবছরের ৫ জুন আরব আমিরাতের সঙ্গে গোল শূন্য ড্র এর মাধ্যমেও তারা প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন পূরণ করে।

বিশ্বকাপে তারা গ্রুপ ‘কে’ তে তারা পর্তুগাল, কলম্বিয়া ও ডিআর কঙ্গোর বিপক্ষে খেলবে।

৪. জর্ডান

‘জর্ডান নদী’র পূর্ব তীরে অবস্থিত আরব রাষ্ট্র জর্ডান মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার মধ্যেই নিজেদের ফুটবলের সবচেয়ে গৌরবের সময় পার করছে। দেশটি সীমান্ত ভাগ করে পাঁচটি দেশের সঙ্গে। যার মধ্যে রয়েছে, সিরিয়া, ইরাক, সৌদি আরব, ইসরায়েল এবং ফিলিস্তিন। এর অধিকাংশ দেশেই বর্তমানে অস্থিরতা চলছে। সেই অস্থিরতাকেই পাশ কাটিয়ে এশিয়ান বাছাইপর্বের ৩য় রাউন্ডে গ্রুপ ‘বি’ থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জর্ডান।

জর্ডান ফুটবল টিম। সংগৃহীত ছবি
জর্ডান ফুটবল টিম। সংগৃহীত ছবি

বাছাই পর্বে তারা ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয়। গতবছরের ৫ জুন কুয়েতকে হারিয়ে তারা তাদের ঐতিহাসিক অভিষেক নিশ্চিত করে। তাদের দলের প্রধান কোচ হিসেবে আছেন জামাল সেলামি।

বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে তারা খেলবে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে।

Ad 300x250Ad 300x250
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad