স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নিজের বাবার মৃত্যুর পর রাজনীতিতে সুযোগ দেওয়ার পেছনে খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেছেন তিনি।
আন্দালিব রহমান লিখেছেন, ২০০৮ সাল থেকে আমার সঙ্গে দেশনেত্রীর সম্পর্ক, সম্পর্কটা রাজনৈতিক হবার কথা থাকলেও ছিল স্নেহের, শ্রদ্ধা আর আস্থার। ২০০৮ সালে বাবার ইন্তেকালের পর থেকে আমার জীবনটা যখন একটা পালবিহীন নৌকার মতো ছিল, ঠিক তখনি দেশনেত্রীর সঙ্গে রাজনীতি করার সুযোগ করে দেয় মহান আল্লাহ।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, দেশনেত্রী আমাকে পাশে বসাতেন, রাজনীতি বোঝাতেন, প্রশংসা করতেন, সংসদে আমার বক্তৃতা শোনার পর বলতেন– পার্থকে আরও সময় বাড়িয়ে দাও, ও ভালো বলে।
স্মৃতি হাতড়ে আন্দালিব রহমান বলেন করেন, জনসভায় লাখো মানুষের সামনে খালেদা জিয়ার প্রশংসা আমাকে রাজনৈতিকভাবে সারাদেশে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিল।
ফেসবুক পোস্টে ২০১৩-১৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ের একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন তিনি। পার্থ লেখেন, তখন জাতীয় সরকারের প্রস্তাব এবং ২০-দলীয় জোট ভেঙে যাওয়ার জোর গুঞ্জন ছিল। এমন পরিস্থিতিতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তিনি।
ঘটনার বর্ণনায় পার্থ লেখেন, দেশনেত্রীর রুমে ঢুকলাম। আমাকে দেখেই দেশনেত্রী বললেন– ‘কী পার্থ, তুমিও কি চলে যাচ্ছ?’ আমি খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিলাম, ‘আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা ওঠার আগে আমার গাড়িতে পতাকা উঠবে না, ইনশাআল্লাহ।
হৃদয়ের প্রধানমন্ত্রী
খালেদা জিয়াকে ‘হৃদয়ের প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে পার্থ লেখেন, আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী পদের বহু ওপরে উঠে গিয়েছেন। আজ উনি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী... হৃদয়ের নেত্রী।
খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেশনেত্রী, আমার পাশে থাকার জন্য। আমি এবং আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৬ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে