স্ট্রিম প্রতিবেদক

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সস্ত্রীক রওনা হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, এটি তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।
দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক সপ্তাহ পর তিনি দেশে ফিরবেন।
প্রসঙ্গত, এর আগেও তাঁরা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন। সবশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল তাঁরা স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে যান। ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করান। এরপর থেকে প্রতি বছর ফলোআপ চিকিৎসার জন্য তাঁকে সেখানে যেতে হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন বাঁক বদল। ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং দেশত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। আন্দোলনের মূলে থাকা ছাত্র-জনতার চাহিদার পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকা
২৬ মিনিট আগে
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।
৩ ঘণ্টা আগে
ভোলায় সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের এক কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনাকে সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
৪ ঘণ্টা আগে
ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামায়াত তাঁর গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে।
১৫ ঘণ্টা আগে