স্ট্রিম ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হতাহত হওয়া কারোরই কাম্য নয়। আমরা নিরাপদ সড়ক চাই। সড়ক ও মহাসড়কে যান চলাচল আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনতে আরো কঠোর হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।
বাংলাদেশ সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গেস্ট হাউসে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ নির্দেশ দেন।
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের লরি ও সিএনজির সংঘর্ষে পাঁচ জনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন পার্বত্য উপদেষ্টা। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে