স্ট্রিম ডেস্ক

দেশের জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ফেসবুক পেজ সচল থাকলেও বন্ধ দেখাচ্ছে ওয়েবসাইট। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক।
সবশেষ শনিবার সন্ধ্যা সাতটায় বাংলা স্ট্রিম ফ্লাইট এক্সপার্টের হটলাইন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে, তা বন্ধ দেখায়।
প্রতারণার অভিযোগ তুলে মোহাম্মদ সোহেল মাহমুদ নামের ফ্লাইট এক্সপার্টের একজন গ্রাহক স্ট্রিমকে বলেন, ‘আজ সকালে আমি কলকাতা টু বাগডোরা লাইনে দুইটা টিকিট করেছি। পেমেন্ট হওয়ার পর অ্যাপ থেকে আমাকে টিকিট স্ট্যাটাস পেন্ডিং দেখানো হয়। কয়েকবার ট্রাই করার পর দেখানো হয় ফেইল্ড। আগামীকাল সকাল ১০টায় ফ্লাইট। এখন কী করব, বুঝতে পারছি না! ফ্লাইট এক্সপার্টকে তিনবার মেইল করেও কোনো উত্তর পাইনি।’

এদিকে, ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট ‘উধাও’ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
ভ্রমণকারী সুরভী ইয়াসমিন তাঁর পোস্টে লিখেছেন, ‘আমার লাস্ট ট্যুর স্পন্সর ছিলো ফ্লাইট এক্সপার্ট। বিশাল অংকের টাকা এখনো পাওনা। মাত্র শুনলাম, মালিকপক্ষ নাকি গা ঢাকা দিয়েছে।’
ফ্লাইট এক্সপার্টের পরিষেবা বন্ধ থাকা ও তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে