স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাঁর পরিচালনার ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ইনকিলাব কালচারাল সেন্টার নামে ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।
ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে। রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানটির কার্যালয়।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণজনিত সমস্যা (ডিআইসি) অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।
ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে