ঢাকা-১১ আসন
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন ও রক্ত দিইন। এক চাঁদাবাজ চলে যাবে, আরেকজন সে জায়গা দখল করবে– এজন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণঅভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না। আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য, গণতন্ত্র, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার জন্য। এবারের নির্বাচন সেই ক্ষমতা কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।
তাঁর অভিযোগ, ছাত্র-জনতার গণজোয়ার দেখে একটি মহল ভিত হয়ে অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রয়ারি বিজয় জনগণেরই হবে।
এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে হাঁটতে ও প্রাতঃভ্রমণে আসা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। এছাড়া রাজধানীর বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত গণমিছিল হয়। এতে নাহিদ ইসলামের সঙ্গে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে