স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। ফেসবুক পোস্টের মাধ্যমে প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করেন জুলিয়াস সিজার। সিজার এবার ডাকসুতে ভিপি পদে নির্বাচন করার জন্য লড়ছেন।
বিষয়টি জানার পরে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। পরে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত এবং মৌখিক অভিযোগ জানিয়ে এসেছেন শিক্ষার্থীরা।
ওই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ২০১৯ সালের ডাকসু নির্বাচনের সময় সিজারের সহিংসতার প্রমাণ। তৎকালীন শামসুন্নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি তাঁর ফেসবুক পোস্টে জানান, ‘এস এম হলে ফরিদ নামের ছেলেটাকে পিটায়ে ছাত্রলীগ হল থেকে বের করে দিলে তার প্রতিবাদ জানাতে যাই আমরা কয়েকজন। তখন এই সিজারের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।’ সহিংসতার প্রমাণ হিসেবে তিনি একটি ছবিও সংযুক্ত করেন।
নারী সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে সিজারের হামলার শিকার হন ঢাবির সাবেক শিক্ষার্থী আজহার উদ্দীন অনিক। তিনি ২০১৯ সালের একটি পোস্ট শেয়ার করে ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘আমাদের উপরে জুলিয়াস সিজারের হামলার দিন, ৬ বছর আগে। অন্য অনেকের উপরে শুধু ডিম মারা হইলেও আমাদের কয়েকজনকে মাটিতে ফেলে পেটানো এবং লাথি দেওয়া হইছিলো। নারী সহযোদ্ধাদের বাঁচাইতে গিয়ে ঐদিন আমি আর ফয়সাল ভাই সবচেয়ে বেশি মার খেয়েছিলাম যতদূর মনে পড়ে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি সাদিক কায়েম তাঁর ফেসবুক পোস্টে হতাশা প্রকাশ করে উল্লেখ করেন, ‘সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ করেছে।’
অন্যদিকে সিজার তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে বলেন, ‘ভোটের নির্বাচনই সবচেয়ে বড় আদালত। ভোটার শিক্ষর্থীরাই বিচারক। তাদের ভোটই আমার রায়।’
জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সাল থেকে নিরাপত্তা মঞ্চ নামক একটি প্ল্যাটফর্ম পরিচালনা করতেন। শিক্ষার্থীদের নানা আইনি ও আর্থিক সহায়তা প্রদান করতো প্লাটফর্মটি।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের লক্ষে তফসিল ঘোষণা করা হয়। সেখানে নির্বাচন ও ভোটার সংক্রান্ত যাবতীয় নির্দেশনা দেওয়া হয়। গ্রহণ করা হয় ২০১৮-১৯ সেশনের ভোট সম্পর্কিত সিদ্ধান্তও। সেই মোতাবেক সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে সিজারের ছাত্রত্ব থাকার বৈধতা নিয়ে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
১১ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
৩০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে